দিনাজপুরে কষ্টিপাথর ও শ্বেত পাথরের ৩টি মূর্তি উদ্ধার, আটক ২
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ এবং ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক অভিযানে ৬৬ লক্ষাধিক টাকার কষ্টিপাথর ও শ্বেত পাথরের ৩টি মূর্তি উদ্ধারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো- বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের জগদীশ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র দেব(৩০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আব্দুল হাই(৬৫)।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত পৌনে ২টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত দিনাজপুরব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁও সদর উপজেলা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৯.৫৪ কেজি ওজনের কষ্টিপাথরের ১টি বিষ্ণুমূর্তি ও ৪৫.৩৭ কেজি ওজনের শ্বেত পাথরের ১টি শিবমূর্তি উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একটি অভিযানে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৩.৮৫ কেজি ওজনের আরও ১টি কষ্টিপাথরের মূর্তি (শিব লিঙ্গ) উদ্ধার করা হয়।
আরও পড়ুনবিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তি ৩টির আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭ হাজার ৫শ’ টাকা। আটককৃত আসামি এবং আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1776010053.jpg)





_medium_1775993612.jpg)

