ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ১০:০৪ রাত

মেহেরপুরে ১১ দলের বিক্ষোভ মিছিল

মেহেরপুরে ১১ দলের বিক্ষোভ মিছিল

 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১টি রাজনৈতিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।পরে তা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ইকবল হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল গাফ্ফার এবং এনসিপি মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক আরিফ খান বক্তব্য দেন।

বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

বক্তারা আরো বলেন, দাবির প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে

মেহেরপুরে ১১ দলের বিক্ষোভ মিছিল

পহেলা বৈশাখে শিবগঞ্জে বিতরণ হবে কৃষক কার্ড

ক্রীড়া অবকাঠামো উন্নয়ন পর্যালোচনায় সোমবার বগুড়ায় আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া 

এপ্রিলের ১১ দিনে প্রবাসী আয় ছাড়ালো ১ বিলিয়ন ডলার