ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ বিকাল

রংপুরের বদরগঞ্জে এক বছর পর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রংপুরের বদরগঞ্জে এক বছর পর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক বছর পর তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোসলেম উদ্দিন(৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার ডাক্তারপাড়ার আতাহার আলীর ছেলে। গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে মোসলেম উদ্দিন ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এতদিন বিষয়টি গোপন থাকলেও গতকাল শনিবার বিষয়টি প্রকাশ পায়। এনিয়ে শিশুর পরিবার মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন। পরে এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন।

আরও পড়ুন

এসময় ৯৯৯-এ কল দিলে বদরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। রাতে মামলা হলে ওই মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি(তদন্ত) নূরুল আমিন সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে এক বছর পর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

দাম বাড়লো ফার্নেস অয়েলের

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

সিরাজগঞ্জের চৌহালীতে বোরো ধানের বাম্পার ফলন, খুশি কৃষক

ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা শুরু সকাল নয়টায়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই