ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৪:১১ দুপুর

ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আত্মগোপনের উদ্দেশ্যে আরও পাঁচদিন আগে ওই যুবক বাংলাদেশে অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (১২ এপ্রিল) কাশেম গণমাধ্যমে পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

আটক  আব্দুল মমিন (৩২) ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বসার আলী।

আরও পড়ুন

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড বেইস ভোলার একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ভোলা সদর থানার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ‎আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ৭ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় আত্মগোপনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন বলেন, আত্মগোপনের উদ্দেশ্যে সে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ভারতীয় নাগরিক আটক

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, তখন কুস্তি খেলা দেখছিল ট্রাম্প

নিষিদ্ধ হলেন তারকা ভারোত্তোলক মাবিয়া!

এক বৈঠকেই চুক্তি হবে, কেউ-ই তা আশা করেনি : ইরান

রোনালদোর গোলে টানা জয়ের রেকর্ড গড়ল আল নাসর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত