ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৯:১৩ রাত

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের বিষপানে আত্মহত্যা

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের বিষপানে আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে মো. মিজানুর রহমান (২৮) নামে দুই সন্তানের জনক বিষপান করে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে তিনি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েন। শনিবার ভোরে পরিবারের সবার অগোচরে তিনি কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি কীটনাশক পান করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহর এখন মশার দখলে, অতিষ্ঠ শহরবাসী

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের বিষপানে আত্মহত্যা

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু রোববার

পানি বাড়ায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ফিরেছে নাব্যতা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

জয়পুরহাটের ক্ষেতলালে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী গ্রেফতার, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার