বগুড়ার আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে বিভিন্ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-জিআর মামলায় উপজেলার শিয়ালশন গ্রামের আহম্মাদ আলীর ছেলে ইছাহাক আলী, চেক প্রত্যাখান মামলায় নসরতপুর কলেজপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম ও সান্তাহার ইয়ার্ড কলোনির মিজানুর রহমানের স্ত্রী সাজেদা খাতুন।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন






_medium_1775918967.jpg)
