ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:১৫ বিকাল

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে সোহান মন্ডল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সকালে পৌরসভাধীন মালঞ্চা কসাইপট্টি মহল্লার নদীর ধারের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহান মন্ডল ওই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় কসাইখানার পাহারাদার বয়েন উদ্দিন জানান, ভোরের দিকে সোহানকে একটি চেয়ার হাতে নিয়ে বাঁশঝাড়ের দিকে যেতে দেখেন তিনি। দীর্ঘ সময় পার হওয়ার পরও সোহান ফিরে না আসায় পাহারাদারের মনে সন্দেহ জাগে। পরে তিনি ওই বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখেন গাছের ডালে রশির সাথে সোহানের নিথর দেহ ঝুলে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সোহানের সাথে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। এই ঘটনার পর থেকেই সোহান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এলাকাবাসীর ধারণা, স্ত্রীর সাথে বিচ্ছেদের শোক ও অভিমান সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দ্য সামিরা খান পডকাস্ট’- এ পূর্ণিমা