ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

অভি মঈনুদ্দীন ঃ বহুবছর ধরেই গান লিখে আসছেন নন্দিত গীতিকার, সাংবাদিক তারেক আনন্দ। একজন গীতিকার হিসেবে তিনি বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন গানের জন্য সম্মাননাতেও ভূষিত হয়েছেন। এবার গত ৭ জানুয়ারি বগুড়াতে অনুষ্ঠিত ‘ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ২০ তম আসরে আধুনিক গানে ‘সেরা গীতিকার’ হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ‘প্রেমবতী’ গানের জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। গানটি সুর করেছেন খায়রুল ওয়াসী, গেয়েছেন ফজলুর রহমান বাবু।

সম্মাননা’প্রাপ্তিতে গীতিকার তারেক আনন্দ বলেন, ‘ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, আমাদের দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন আপা, শ্রদ্ধেয় কনকচাঁপা আপা’সহ আরো অনেক কিংবদন্তী সঙ্গীতশিল্পী’সহ অনেক গুনী ব্যক্তিত্বদের সামনে এই সম্মাননাপ্রাপ্তি আমার কাছে সত্যিই ছিলো অনেক আনন্দের, গর্বের এবং আজীবন মনে গেঁথে থাকার মতো মুহুর্ত। জীবনের প্রাপ্তির খাতায এই সম্মাননা একটু বেশিই বিশেষ আলাদা হয়ে থাকবে। এই সম্মাননার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চ্যানেল আইয়ের প্রতি। ভালোবাসা জানাই গানের শিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইকে এবং সুরকার খায়রুল ওয়াসীকে। যেকোনো স্বীকৃতি আগামীর পথচলার অনুপ্রেরণা। সবার আশীর্বাদ, দোয়া ও ভালোবাসায় আরো সুন্দর কথার গান লিখে যেতে চাই।’

আরও পড়ুন

উল্লেখ্য, এই বৈশাখে প্রকাশ হচ্ছে তারেক আনন্দের কথায় শিল্পী বিশ্বাসের কন্ঠে ‘আনন্দের বৈশাখ’ গানের মিউজিক ভিডিও। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। এক যুগেরও বেশি সময়ের সংগীতযাত্রায় তারেক আনন্দের কথায়প্র্রকাশ হয়েছে শতাধিক গান। ইমরানের কন্ঠে ‘বর্ষা চোখ’, কুমার বিশ্বজিতের ‘ভালোবাসার টানে’, ফাহমিদা নবীর ‘বৃষ্টির জল’, আসিফ আকবরের ‘প্রেমজল’, আরিফিন রুমির কন্ঠে ‘সুখ’, বেলাল খানের ‘প্রেম দাও প্রিয়’, রাজিবের কন্ঠে ‘যমুনার চর’, নোলক বাবুর ‘সন্ধ্যাবাতি’ প্রমুখ গান হয়েছে শ্রোতাপ্রিয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দ্য সামিরা খান পডকাস্ট’- এ পূর্ণিমা

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সিলেটে ‘কষকের হাট উদ্বোধন

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি