ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৫:৩০ বিকাল

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কঠোর হুঁশিয়ারি

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কঠোর হুঁশিয়ারি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দলীয় পরিচয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। 

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর বগাদিয়া বেগম খালেদা জিয়া মহিলা মাদরাসায় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় পরিচয়ে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা হামলার মতো অপরাধে জড়াবে, তাদের কোনও ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে- এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

এ সময় তিনি নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতিতে বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যার সুফল আজ আমরা ভোগ করছি।

আরও পড়ুন

অভিভাবক সমাবেশে ব্যারিস্টার খোকন পুনরায় জোর দিয়ে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করে পার পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান জিএস ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল এবং সাবেক ভিপি জাহাঙ্গীর আলম। এ সময় সোনাইমুড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কঠোর হুঁশিয়ারি

বাগেরহাটে কুমিরের মুখে কুকুরের সেই ঘটনায় তারকাদের ক্ষোভ প্রকাশ

জ্বালানি নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন ৩০ এপ্রিল

ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার