ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০২:০৮ রাত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ছবি: সংগৃহীত, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান আকবর হোসেন। পোস্টে তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন আকবর হোসেন ।

আরও পড়ুন

তবে তার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি দিল ট্রাম্প

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে ব্যারিস্টার আরমান