ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ দুপুর

কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়া জেলার দৌলতপুরে একটি জ্বালানি ফিলিং স্টেশনে তেলের কালোবাজারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। 

আজ বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গায় অবস্থিত ‘রফিক ফিলিং স্টেশনে’ এই সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে দীর্ঘদিন ধরে দিনের বেলা কৃত্রিম সংকট তৈরি করে রাতে চড়া দামে তেল পাচারের অভিযোগ ছিল। বুধবার রাতে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে তেল মজুত ও বণ্টন নিয়ে সংশ্লিষ্ট চক্রের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত সাতজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, ফিলিং স্টেশনটি প্রশাসনের নিয়ম তোয়াক্কা না করে দিনের বেলা সাধারণ গ্রাহকদের তেল না দিয়ে রাতের অন্ধকারে কালোবাজারে জ্বালানি সরবরাহ করত। ঝড়ের রাতে তেল পাচারের হিসেব মেলাতে গিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, অবৈধভাবে তেল উত্তোলন ও কালোবাজারির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল