ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৪:২০ দুপুর

বেনাপোল বন্দরে ট্রাকে পণ্য ওঠানো-নামানো বন্ধ

বেনাপোল বন্দরে ট্রাকে পণ্য ওঠানো-নামানো বন্ধ

যশোরের শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যুর ঘটনার পর ট্রাকে পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বন্দরে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। তবে  আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।                  

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেনাপোল বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় দুর্ঘটনা ঘটে। ট্রাক থেকে ভারী লোহার শিট নামানোর সময় চাপা পড়ে শাহজাহান (৫৬) নামে এক শ্রমিক মারাত্মক আহত হন। উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

আরও পড়ুন

এ ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে লোড-আনলোড বন্ধ রেখেছেন। দুপুরে বন্দরের চেয়ারম্যান শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বন্দরে লোড আনলোড কার্যক্রম চালু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসেছে ৮০ হাজার কাঁচা চামড়া, দামে হতাশ বিক্রেতারা

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ করল জাতিসংঘ

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম