ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:১৩ দুপুর

ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল, ছবি: সংগৃহীত।

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১৬ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (৮ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অন্যদিকে সরদার মোশাররফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা। 

আরও পড়ুন

মামলায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আমলে নেন আদালত। সেদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল