ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১২:১৯ দুপুর

ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে: আফতাব আহমেদ

ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে: আফতাব আহমেদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: গেলো দেড় বছরে ৩ জন সভাপতি পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের ৫ই আগস্টের পর দায়িত্ব নেন ফারুক আহমেদ। তার কাউন্সিলরশীপ কেড়ে নিয়ে বোর্ড থেকে বিদায় করা হয়। এরপর টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসে একগাদা অনিয়মের নির্বাচনে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে এই দফায় কোনো ঘরোয়া লিগ আয়োজন করতে পারেননি তিনি।

ঢাকার শীর্ষ ক্লাবগুলো তার বিপক্ষে বয়কটের অবস্থান ধরে রেখেছিল। শেষ পর্যন্ত তদন্তে নির্বাচনে নানা অনিয়ম প্রমান হওয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে গতকাল দায়িত্ব নিয়েছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, বর্তমানে ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি চলছে তা যেন ‘সার্কাসে’ পরিণত হয়েছে। ভিডিওবার্তায় আফতাব আহমেদ বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকেট কিনেন আপনার ওই টিকেট বৃথায় যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

আরও পড়ুন

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ টেনে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।’ তিনি বলেন, এটি কেউ তার ব্যক্তিগত ব্যর্থতা বলতেই পারেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দিবে। মিডিয়ারা এমনভাবে ঢোল পিটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন।’ শেষদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, ‘এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাইলাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিলো পুলিশ

কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা

হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙ্গলেন শরিফুল

প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল