নীলফামারীর সৈয়দপুর শহরের তীব্র যানজট নিরসনে সড়কে স্থায়ী ডিভাইডার বসানো হচ্ছে
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শহরের তীব্র যানজট সমস্যা নিরসনে প্রধান প্রধান সড়কের প্রবেশমুখে স্থায়ী ডিভাইডার (বিভাজক) বসানো হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে শহরের শহীদ তুলশীরাম সড়ক (দিনাজপুর রোড) থেকে ওই স্থায়ী ডিভাইডার স্থাপনের কাজ শুরু করা হয়।
এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে ওই পয়েন্টেগুলোতে পরীক্ষামূলক ভাবে অস্থায়ী ডিভাইডার বসানো হয়েছিল। এতে শহরের যানজট এড়িয়ে যানবাহনগুলো কিছুটা হলেও সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে চলাচল করেছে। অস্থায়ী ডিভাইডারের সুফল থেকে এবার স্থায়ী ডিভাইডার স্থাপন করা হচ্ছে।
উত্তর জনপদের একটি শিল্প ও বাণিজ্য প্রধান পৌর শহর নীলফামারীর সৈয়দপুর। সৈয়দপুর পৌরসভার আয়তন ৩৪.৪২ বর্গকিলোমিটার। এ শহরের তিন ভাগের দুই ভাগ জায়গা জমিই বাংলাদেশ রেলওয়ের। এদিকে অপরিকল্পিত শহরায়ন ও শিল্প-বাণিজ্য প্রধান এ শহরে আশেপাশের কয়েকটি জেলা উপজেলা থেকে মানুষ আসেন প্রতিদিন।
ফলে বিভিন্ন রকম যানবাহন ভিড় করে এখানে। কিন্তু মাত্রাতিরিক্ত যানবাহনের তুলনায় শহরের সড়কের সংখ্যা ও প্রশস্থতা একেবারে অপ্রতুল। সেইসাথে সড়ক দখল করে ব্যবসা পরিচালনাসহ নানাবিধ কারণে নিত্যদিন তীব্র যানজট লেগেই থাকে। এতে অসহনীয় যানজটের কবলে পড়ে সাধারণ মানুষজন।
আরও পড়ুনগতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈয়দপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম উপস্থিত থেকে ডিভাইডার স্থাপন কাজ তদারকি করছেন। তিনি বলেন, স্বল্প সংখ্যক লোকবল দিয়ে এ শহরের তীব্র যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছিলো।
পরবর্তীতে যানজট নিরসনে কয়েকটি পয়েন্টে কংক্রিটের খুঁটিতে বাঁশ বেঁধে অস্থায়ী ডিভাইডার বসানো হয়। এতে কিছুটা যানজট সমস্যা নিয়ন্ত্রণে আসে। তাই এবার স্থায়ী ডিভাইডার স্থাপন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার, পৌর কর্তৃক ও সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শে এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন



_medium_1775573630.jpg)




