ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:১২ রাত

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি রিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি রিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলা রাস্তার পাশ থেকে বস্তাবন্দি জুসন আলী (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বারথা গ্রামের রাস্তার পাশ থেকে জুসন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন। 

নিহত জুসন আলী পৌরসভার চর হিজুলি এলাকার মৃত কদম আলীর ছেলে

আরও পড়ুন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুসন আলী (৬ এপ্রিল) গতকাল সোমবার সন্ধ্যার পরে রিকশা চালানোর জন্য বড়ি থেকে বের হন। মঙ্গলবার সকালে বাড়ি না ফেরায় তার পরিবারে সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে বিকেলের দিকে তার পরিবারের সদস্যরা খবর পান জুসন আলীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। মর্গে গিয়ে আত্মীয়রা জুসন আলীল মরদেহ শনাক্ত করেন।    

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে স্কুলের শিক্ষার্থীরা রক্ত লেগে থাকা একটি রিকশা রাস্তার পাশে দেখে স্থানীয়দের বলেন। পরে স্থানীয়রা রিকশাটি পড়ে থাকা দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে পড়ে থাকা রিকশার পেছনে রাস্তার ঢালের ঝোপের মধ্য থেকে জুসন আলীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, জুসন আলীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে জুসন আলীর মৃত্যুর রহস্য এখনও উদঘাটন করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুর শহরের তীব্র যানজট নিরসনে সড়কে স্থায়ী ডিভাইডার বসানো হচ্ছে

মানিকগঞ্জে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি রিকশাচালকের মরদেহ উদ্ধার

ব্যারিস্টার আরমান শিক্ষার্থীদের সামনে মিরপুর কলেজের অধ্যক্ষকে হুমকি দিয়েছেন : রাকিব

রংপুরে ভুয়া এএসপি আটক

বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

বাসসের নতুন এমডি সাংবাদিক কামাল উদ্দিন