ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল

মমেকে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

মমেকে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৭। নতুন ভর্তি হয়েছে আরও ২৮ শিশু।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ শিশুর।

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমেকে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

মাধবপুরে মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি, পাঁচ লক্ষ টাকার ক্ষতি

বর্তমান সরকারেরও কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা