ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ বিকাল

৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওসখালী পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি দোকান ও তিনটি গোডাউন তল্লাশি করে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারি জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি