ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ দুপুর

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: বাক প্রতিবন্ধী শিশু সন্তানের সামনে থেকে কোনো গ্রেপ্তার পরোয়ানা ছাড়াই ভোলায় জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘণ্ট আটকিয়ে রেখে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

৫ এপ্রিল রোববার গভীর রাতে ভোলা পৌরসভা ৬নং ওয়ার্ডের জমজম টাওয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা।লিখিত সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করেন, ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাসহ সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো সরকার সেই পথেই হাঁটছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী কোনো ধরনের কারণ ছাড়াই ৫৪ ধারায় সন্দেহভাজনভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) কে পুলিশ গ্রেপ্তার করে। কারণ জানতে চাইলে পুলিশ কোনো কারণ উল্লেখ করতে পারেনি।

বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ সারা দিন তাকে থানায় আটকে রেখে ৫৪ ধারায় সন্দেহভাজনভাবে জেলহাজতে প্রেরণ করেন।

অথচ বিবি সাওদার বাকপ্রতিবন্ধী একটি শিশুসন্তান রয়েছে। যেই সন্তানটি মা ছাড়া অন্য কেউই লালন পালন করা সম্ভব নয়। এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ ও অনতিবিলম্বে মুক্তি দাবি করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা।

আরও পড়ুন

গোয়েন্দা শাখার এস আই জুয়েল হোসেন খানের আদালতে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিবি সাওদা সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। কী ধরনের সরকারবিরোধী কর্মকাণ্ড করেছেন, তা উল্লেখ করা করেননি। যার কারণে বিষয়টি পর্যবেক্ষণের জন্য ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণের অনুরোধ জানানো হয়। বিষয়টি অত্যন্ত অমানবিক ও ফ্যাসিবাদী উল্লেখ করেন জামায়াত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ এ এইচ এম ওয়ালিউল্লাহসহ জামায়াত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

রংপুরের স্বর্ণশ্রমিক হত্যাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

এক বিমানে মরিশাস যাবেন খলিলুর রহমান ও জয়শঙ্কর

চাঁপাইনবাবগঞ্জে হারানো ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার