ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ রাত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভুরুঙ্গামারীতে ২০২২ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সুধী সমাজের প্রতিনিধি নিজাম উদ্দিন ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ, অভিভাবক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, শিক্ষার্থী আদিবা আহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ৬টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে হাতেনাতে আটক করে এবং তিনিসহ ৭ জন শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত ১৪ জন স্বাক্ষীর মধ্যে ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আসামিদের বেকসুর খালাস দেন।

আরও পড়ুন

পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে কুড়িগ্রাম দায়রা জজ আদালতে আপিল করেন। মামলা চলমান অবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেল ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেইজ

বগুড়ায় মাদকবিরোধী দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুপুর চুরির অভিযোগে নারীকে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর 

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ