ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার এবং বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, রোগীর মৌলিক পরিচয়ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে সকল নাগরিককে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দিবসটির এবারের প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে, যা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ সেবা, রোগ প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম জোরদার, এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তার মতে, যথাযথ বিনিয়োগ ও নজরদারির মাধ্যমে খুব শিগগিরই সামগ্রিক স্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

আরও পড়ুন

রাষ্ট্রপতি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাবের কারণে প্রকৃতি, প্রাণী ও পরিবেশের ওপর ক্রমাগত ঝুঁকি বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, বিজ্ঞানের উৎকর্ষ ব্যবহার করে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন নৈতিক দায়িত্ব।

তিনি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব: শফিকুর রহমান

সংসদে স্পিকারের ভুল ধরিয়ে দিলেন চিফ হুইপ

নেত্রকোণায় মজুত করা ৪৩০০ লিটার ডিজেল জব্দ

বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার