ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ রাত

ঈদে সবখানে সফল ইমরান

সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল গেলো ঈদে সবখানেই সফল হয়েছেন। সিনেমার গানে, নাটকের গানে, ম্যাগাজিন অনুষ্ঠানের গানে তিনি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। নিজের গান দিয়েই তিনি এই ভালোবাসায় সিক্ত হয়েছেন। যদিও ঈদ চলে গেছে বেশকিছু দিন হলো কিন্তু গানে গানে তারই গানের রেশ রয়েগেছে।

এবারের ঈদেও আলোচিত সিনেমাগুলো হচ্ছে ‘দম’,‘ রাক্ষস’, প্রিন্স’। এই তিনটি সিনেমায় ইমরানের কন্ঠে তার ভক্ত শ্রোতারা উপভোগ করেছেন চারটি গান। চারটি গানই এসেছে বেশ আলোচনায়। ‘প্রিন্স’ এ শাকিব খানের লিপে ‘পরী’ গানটি এরইমধ্যে শ্রোতাপ্রিয়তায় রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। ‘রাক্ষস’ সিনেমায় সিযাম আহমেদ-এর কন্ঠে শ্রোতারা উপভোগ করছেন ‘শুদ্ধতার প্রেম’ গানটিও।

এছাড়াও শ্রোতারা উপভোগ করছেন একই ছবিতে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটিও। ‘দম’ সিনেমায় ‘কোথায় পাবো’ তারে গানটিও এই ঈদে রয়েছে আলোচনায় তুঙ্গে। আবার গেলো ঈদেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের একটি গান গেয়েছেন ইমরান ও বুবলী। এই গানটিও বেশ সাড়া ফেলেছে। রুবেল হাসান পরিচালিত ‘গোলাপী’ নাটকের ‘আগুন’ গানটিও ভীষণ সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। এই গানটি গেয়েছেন ইমরান ও কনা। এই গানটিরও সুর সঙ্গীত ইমরান মাহমুদুলের। গানটির দৃশ্যায়নে নাটকে তৌসিফ মাহবুবের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন সবাই। সিনেমার গান, নাটকের গান, ম্যাগাজিন অনুষ্ঠানের গান সবমিলিয়েই ইমরান মাহমুদুল এই সময়ে রয়েছে তুমুল আলোচনায়। সবখানেই তার গানে মুগ্ধ হচ্ছেন শ্রোতারা। একজন শিল্পীর জন্য এাঁ অনেক বড় প্রাপ্তি। কারণ শিল্পীতো আমাদের ইণ্ডাষ্ট্রিতে অনেক আছেন। কিন্তু সব প্লাটফরমে একযোগে কাজ করে যাওয়া ভীষণ সৌভাগ্যের ব্যাপার। অবশ্য সেক্ষেত্রে শিল্পীকেও যোগ্য হতে হয়। নিজের কন্ঠ দিয়ে ইমরান যেমন সবার মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন সেইসাথে নিজের সুর দিয়েও তিনি শ্রোতাদের মন কেঁড়ে নিয়েছেন।

আরও পড়ুন

ইমরান বলেন,‘ সিনেমার গানগুলো থেকেই সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। যেহেতু সিনেমায় আমার চারটি গান প্রকাশিত হয়েছে, তাই একেকজনের ভালোলাগা একে গানকে ঘিরে। এবারের মতো সব মাধ্যমে গান প্রকাশের ঘটনা এর আগে ঘটেনি। তাও ঘটেছে এববার এবং আলহামদুলিল্লাহ সব মাধ্যমে গান প্রকাশ করেও বেশ সফল আমি, আর এটা হয়েছে একমাত্র শ্রোতাদের ভালোবাসার কারণেই। আগামীতেও আরো আরো ভালো ভালো গান করতে চাই। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

এদিকে এরইমধ্যে অষ্ট্রেলিয়া যাবার জন্য ভিসা এপ্রুপভড হয়েছে ইমরান ও তার আইকিংস-এর। আগামী ২ মে সিডনীতে গান গাইবেন ইমরান। এরপর দেশে ফিরবেন আগামী ৬/৭ মে। দেশে ফিরে হাতে থাকা কাজগুলো শেষ করে আগামী জুলাইতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানেও বেশ কয়েকটি স্টেজ শোতে গান গাইবার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে সবখানে সফল ইমরান

ভোটার তালিকা সংশোধন বিল পাস

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন  

ম্যানসিটিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্নার্দো সিলভার