কাল বগুড়ায় ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হবেন কনকচাঁপা
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ পুরস্কার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এবার এই আয়োজনের ২০তম আসর অনুষ্ঠিত হবে বগুড়ায়।
আগামীকাল ৭ এপ্রিল জেলার পাঁচ তারকা হোটেল মম ইন-এ বসবে জমকালো আসর, এমনটাই জানালেন এবারের আয়োজনের প্রজেক্ট ডিরেক্টর রাজু আলীম। ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গানের মধ্য থেকে বাছাই করে আজীবন সম্মাননাসহ মোট ১৮টি বিভাগে এবার পুরস্কার প্রদান করা হবে।
এবার আজীবন সম্মাননায় ভূষিত করা হবে বাংলাদেশের নন্দিত জনপ্রিয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী কনকচাঁপা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজু আলীম। এবারের আয়োজনের প্রযোজনা অধিকর্তা ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
বিগত কয়েক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কনক চাঁপাকে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ‘আজীবন সম্মাননায়’ ভূষিত করা হচ্ছে। ফরিদুর রেজা সাগর বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায়, তেমনি একজন প্রবীণ শিল্পীকে তাঁর কাজে আরো উৎসাহ দেয়।’
শাইখ সিরাজ বলেন, ‘টিএমএসএস সামাজিক কাজ করে। চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এদিক থেকে আমাদের মিল রয়েছে।’
আরও পড়ুন‘আজীবন সম্মাননা’প্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা বলেন,‘ এই সময়ে এসেই আজীবন সম্মাননা প্রাপ্তিতে, আমার অনভূতিটা আসলে মিশ্র। হঠাৎ করেই মনে হলো যে জীবনটা কী তাহলে শেষের পথে? ১৯৮৪ সালে সঙ্গীতে আমার পেশাদার জীবন শুরু হয়। সেই হিসেবে ৪২ বছরের পেশাদার সঙ্গীত জীবন। চ্যানেল আই থেকে যখন আমাকে আজীবন সম্মাননার কথা বলা হলো, তখন আসলে আমি একটু দ্বিধাগ্রস্থ ছিলাম যে, এখনওতো আমার গান গাওয়ার দিন শেষ হয়নি। হতে পারে যে আমার জীবনের শ্রেষ্ঠ গানটা আমি সামনে গাইবো। আমার স্বামী সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান, তিনিও আমাকে বোঝালেন এবং বললেন যে, তুমিতো অনেকটা পথ হাঁটলে-এই সময়ে এসে আজীবন সম্মাননা গ্রহন করলেই যে তোমার পথ শেষ হয়ে যাবে বিষয়টি এমন নয়। তখনই আসলে খুশী হলাম। সত্যিই ভালোলাগছে। ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে।’
১৯৭৬ সালে রেডিওর কলকাকলী অনুষ্ঠানে বশির আহমেদ-এর সুরে ‘আমারই দেশ একটি ফুলের মতো’ গানটি তার গাওয়া প্রথম মৌলিক গান।। ১৯৭৮ সালে নতুন কুঁড়িতে কনকচাঁপা ‘দেশাত্ববোধক’-এ প্রথম, দলীয় সঙ্গীতে প্রথম এবং উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় হযেছিলেন। বিটিভির ‘অন্তরঙ্গ’ অনুষ্ঠানে ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ গানটি টিভিতে গাওয়া তার প্রথম গান। গানটি লিখেছিলেন সেজান মাহমুদ, সুর করেছিলেন মইনুল ইসলাম খান। ‘বিধাতা’ সিনেমায় তিনি প্রথম প্রথম প্লেব্যাক করেন। এরপর সালমান শাহ অভিনীত ‘তুমি আমার’ সিনেমায় আবু তাহেরের সুরে ‘তুমি আমার ভালোবাসার গান’ ও ‘দেখা না হলে একদিন’ গান গেয়েছিলেন। এই দুটি গান শুনে আহমেদ ইমতিয়াজ বুলবুল কনক চাঁপাকে একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিলেন।
এরপর তারই সুরে সিনেমায় অসংখ্য গান গেয়েছেন কনক চাঁপা। সিনেমায় পায় চার হাজার গান গেয়েছেন তিনি। ‘লাভ স্টোরী’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ‘প্রেমের তাজমহল’ ও ‘এক টাকার বউ’ সিনেমায় মগান গেয়ওৈ একই সম্মাননায় ভূষিত হন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1775478602.jpg)

_medium_1775405385.jpg)




