ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ দুপুর

উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ‎উজবেকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। সেমিফাইনালে যাওয়া মানে এশিয়ান গেমসেরও টিকিট হাতে পাওয়া। কিন্তু বাংলাদেশ পারেনি এক ঢিলে দুই পাখি শিকার করতে! উল্টো এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আজ উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে।

তবে এই ড্রয়ে সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল যাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। বাছাইপর্বে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের পয়েন্টও চার। গোল ব্যবধানে এগিয়ে থাকায় উজবেকরাই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে।

ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে আজ উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। বাংলাদেশ এই গোল শোধ করেছে শেষ কোয়ার্টারে। ম্যাচের ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতাসূচক গোলটি করেন আমিরুল ইসলাম। ‎যদিও পুরো ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ছয়টি পেনাল্টি কর্নার পেয়ে একটিকেও গোলে রূপ দিতে পারেনি আশিকুজ্জামানের দল।

আরও পড়ুন

আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। হকির বাছাইপর্ব শেষ হবে ১০ এপ্রিল। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশু নিহত

পাঁচ ম্যাচ হাতে রেখেই ডাচ লিগের শিরোপা ঘরে তুললো পিএসভি

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা ধ্বংসস্তূপে পরিণত 

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন