ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৫:২০ বিকাল

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

আমিনুল ইসলাম ও ফাইয়াজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও এক পরিচালক পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বোর্ড সভা শেষে নিজের পদত্যাগপত্র জমা দেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ফাইয়াজুর রহমান।

ডিসিপ্লিনারি কমিটি ছাড়াও ঢাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে গণামাধ্যমে তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।

গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। তার পদত্যাগের মাধ্যমে বর্তমান বোর্ডে পদত্যাগকারী পরিচালকের সংখ্যা দাঁড়াল চারজনে।

আরও পড়ুন

এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সালও সরে দাঁড়ান। এছাড়া গত মাসের শেষের দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। এবার পদত্যাগ করলেন আরও এক পরিচালক।

সবাই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তবে এখন পর্যন্ত কারো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে, এমন ঘোষণা দেয়নি বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু

টঙ্গীতে বহুতল ভবনে আগুন

দেশীয় মাছের বিলুপ্তি ও পুনরুদ্ধারের উদ্যোগ

কক্সবাজারে বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কৃষক কার্ডে দশ ধরনের সুবিধা পাবেন কৃষক