ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ রাত

বগুড়ায় হামে ২ মৃত্যু: ৩ লাখ টিকা সংগ্রহ, আক্রান্ত ৪৩

বগুড়ায় হামে ২ মৃত্যু: ৩ লাখ টিকা সংগ্রহ, আক্রান্ত ৪৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হামের উপসর্গ বেড়ে যাওয়া ও টিকার সংকট মেটাতে জেলা স্বাস্থ্য অধিদপ্তর প্রায় তিন লাখ হাম-রুবেলার টিকা সংগ্রহ করেছে। গতকাল শনিবার রাতে ২ লাখ ৯০ হাজার টিকা স্বাস্থ্য বিভাগের অধীনে আসে। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত টিকা প্রদান কর্মসূচির মাধ্যমে হামের টিকা প্রদান চলমান থাকলেও চলতি মাসের যে কোনো সময় ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদানের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে আজ রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে হামের জন্য ঝুঁকিপূর্ণ নির্ধারণ করে ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আগে যাদের টিকা নেওয়া আছে সেইসব শিশুদেরও হামের টিকা দেওয়া হচ্ছে।

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯০ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এরমধ্যে ৪৩ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শেষে ২৫ জন ছাড়পত্র দেওয়া হয়। আজ রোববার (৫ এপ্রিল) পর্যন্ত বগুড়ার দুটি হাসপাতালে ১৮জন শিশু ভর্তি রয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২জন শিশু ভর্তি রয়েছে। এছাড়া বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দু’জন শিশু মারা গেছে। এদের মধ্যে ৩০ মার্চ রাত তিনটায় হোমায়রা নামে শেরপুর উপজেলার দশ মাস বয়সী এক শিশু মারা গেছে। অপরদিকে একই উপজেলার রাশমিকা নামে ৮ মাস বয়সী  আরেক শিশু ৩১ মার্চ রাত পৌনে ২টায় মারা যায়। দুটি শিশুই হামের উপসর্গ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলো। তবে এখনও তাদের ল্যাব রিপোর্ট পাওয়া যায়নি বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়।

আরও পড়ুন

বগুড়া জেলার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম জানান, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলাকে হামের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষনা করে রোববার থেকে ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে। ১৮ উপজেলার মধ্যে রাজশাহী বিভাগের ৫টি জেলার ১১টি উপজেলা ও পৌরসভা রয়েছে। বগুড়াতেও হামের উপসর্গ বাড়ছে। এরই মধ্যে জ¦র, সর্দি-কাশি ও শরীরে র‌্যাশসহ প্রায় ৪৩ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া এই উপসর্গ নিয়ে দুটি শিশু মারাও গেছে। তাই বগুড়ায় যদি হামের বিশেষ টিকাদানের জন্য ক্যাম্পেইন শুরু হয় তখন যেনো টিকা সংকটে পড়তে না হয় তাই স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগের মাধ্যমে আমরা ২ লাখ ৯০ হাজার টিকা সংগ্রহ করেছি। আগে থেকে হামের টিকা ছিলো মাত্র ৬ হাজার ৪শ। এখন প্রায় ৩ লাখ টিকা আমাদের কাছে থাকলেও ক্যাম্পেইনের জন্য এখনও কিছুটা সংকট রয়েছে।

কেননা বগুড়ায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪জন। তাই ক্যাম্পেইন শুরু হলে সংকট থাকবে প্রায় ৭০ হাজার টিকা। আমরা বাকি টিকাগুলোও সংগ্রহের চেষ্টা করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হামে ২ মৃত্যু: ৩ লাখ টিকা সংগ্রহ, আক্রান্ত ৪৩

নারায়ণগঞ্জের ২ থানার ওসি ক্লোজড

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নেত্রকোনায় মাদক সেবনরত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর