ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল

বালিয়াকান্দিতে থানায় ব্যাংক কর্মকর্তা ও ছেলেকে মারধরের অভিযোগে মামলা

বালিয়াকান্দিতে থানায় ব্যাংক কর্মকর্তা ও ছেলেকে মারধরের অভিযোগে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ভেতরে ডিউটি অফিসারের কক্ষে এক নারী ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৪এপ্রিল) সন্ধ্যায়।

আজ রবিবার (৫এপ্রিল) থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী অগ্রণী ব্যাংক বালিয়াকান্দি এসএমই শাখার প্রিন্সিপাল অফিসার আকতারী পারভীন হ্যাপী (৪৭)।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, তার ছেলে রাআতুল (১৯) ও এক বন্ধুর মোটরসাইকেল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় আসেন তারা। পরে মোটরসাইকেল উদ্ধার হলে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে থানার ডিউটি অফিসারের কক্ষে বসেন। এ সময় অভিযুক্ত জিসান কক্ষে ঢুকে রাআতুলকে মারধর করে। ছেলেকে বাঁচাতে গেলে আকতারী পারভীনকেও গলা টিপে ধরা, লাথি মারা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মা ও ছেলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, অভিযুক্ত জিসানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে থানায় ব্যাংক কর্মকর্তা ও ছেলেকে মারধরের অভিযোগে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন 

কক্সবাজারে নকল বিদেশি মদ ও সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী