সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় সঞ্জয় সুত্রধর(৩২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার (৫ এপ্রিল) সকালে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বগুড়া-নগরবড়ি মহাসড়কের উপজেলার বাঘাবাড়ি থেকে একটি ট্যাঙ্কলরি বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে পাবনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়।
এসময় সঞ্জয় সুত্রধর(৩২) ও রিপন ব্যাপারী(৪২) গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় সুত্রধর মারা যান।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত সঞ্জয় পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশের ছেলে এবং তিনি একজন পশু চিকিৎসক বলে জানা গেছে।
মন্তব্য করুন

_medium_1775395524.jpg)



_medium_1775394026.jpg)
_medium_1775393625.jpg)

