ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ বিকাল

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযানে চার শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারদের মধ্যে কয়েকজন পূর্বে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থান করতেন। প্রায় ৭ থেকে ৮ মাস আগে তারা সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। পরে পুনরায় ভারতে যাওয়ার জন্য তারা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। এ চক্রের সদস্য যশোর জেলার মনিরামপুর থানার রাজঘাট এলাকার শফির (৫০) মাধ্যমে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন (৪৫) ও ইসরাফিল হোসেনের (২৮) সঙ্গে তাদের যোগাযোগ হয়। দালালরা ভিকটিমদের ভারতে নিয়ে কার্টুন তৈরির ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখায় এবং এ জন্য এক লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (৪ এপ্রিল)রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের ভারতে পার না করিয়ে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লা নামে এক ভিকটিমকে মারধর করে তারা পালিয়ে যান।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্য ইসরাফিল (৩২) ও মো. উজ্জ্বল হোসেনকে (৪০) গ্রেফতার করে।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন, রাকিব মোল্লা (৩৭), তার স্ত্রী নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথি খাতুন (২৫), রিহান মোল্লা, ফাতেমা খাতুন (১০), ফারিয়া খাতুন (২) ও ইসমাইল মোল্লা (১)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ বলেন, উদ্ধারদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার

হামের উপসর্গে এক দিনে আরও ১০ মৃত্যু, আক্রান্ত ৫৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস

গৌরনদীতে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

পে স্কেল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ ‍উপদেষ্টা

নোয়াখালীতে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, ওটি সিলগালা