ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল

চট্টগ্রামে গুলিবর্ষণে শিশুসহ ৪ পথচারী আহত, আটক ৪

চট্টগ্রামে গুলিবর্ষণে শিশুসহ ৪ পথচারী আহত, আটক ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় প্রতিপক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এক শিশুসহ চার পথচারী আহত হয়েছেন।

গতকাল শনিবার (৪ এপ্রিল) রাতে মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মো. হাসান (২৬), মো. জসিম (২৪), ইসমাইল মিয়া (৫০) ও ফাহিম (১২)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও প্রতিপক্ষ আব্দুস সোবহান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে মোরশেদ গ্রুপের সদস্যরা শটগান দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পথচারীরা গুলিবিদ্ধ হন। হঠাৎ গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— আবু কাউছার (২০), মো. সজীব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)। তাদের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ফারুক হোসেনের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গুলিবর্ষণে শিশুসহ ৪ পথচারী আহত, আটক ৪

অবশেষে আসছে মাসুদ রানা

চাঁদপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সন্তানকে গুড টাচ-ব্যাড টাচ শেখানোর সঠিক বয়স কখন

আবেগ অনেক সময়ে সিদ্ধান্তকে প্রভাবিত করে: অভিষেক বচ্চন