ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬ ০২:৫৪ পিএম

নতুন স্টেডিয়ামে মেসির গোলেও জয়হীন মায়ামি

নতুন স্টেডিয়ামে মেসির গোলেও জয়হীন মায়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটা গোল করে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত অবশ্য অস্টিন এফসি’র বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে।

শনিবার ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার অত্যাধুনিক নু স্টেডিয়ামের প্রথম ম্যাচ আয়োজন করে ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম জানান, ‘বহু বছরের চেষ্টার পর এই স্টেডিয়ামকে বাস্তবে রূপ নিতে দেখা সত্যিই বিশেষ কিছু। ২০ বছর আগে এমএলএসে এসে আমি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর ১৩ বছর আগে মায়ামিতে আসার ঘোষণা দেওয়ার সময়ও একই কথা বলেছিলাম। আজ স্বপ্নপূরণ হলো।’

বেকহ্যাম ও ক্লাবের ব্যবস্থাপনা অংশীদার হোর্হে মাসের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ম্যাচ শুরু হলেও শুরুতেই চমক দেখায় অস্টিন এফসি। ম্যাচের মাত্র ৬ মিনিটে ফাকুন্দো তোরেসের কর্নার থেকে গুইলহার্মে বিরোর হেডে এগিয়ে যায় টেক্সাসের দলটি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ডান প্রান্ত দিয়ে ইয়ান ফ্রের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা। এরপর আধিপত্য বাড়িয়ে একের পর এক আক্রমণ চালায় ইন্টার মায়ামি। ৩৪ মিনিটে মাতেও সিলভেত্তির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪ মিনিট পর তার হেডও চলে যায় লক্ষ্যের বাইরে।

আরও পড়ুন

তবে অস্টিনের কঠিন রক্ষণ আর পাল্টা আক্রমণ মায়ামির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। ৫৩ মিনিটে আবারও এগিয়ে যায় তারা। মাঝমাঠে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে জোসেফ রোসালেস দ্রুত আক্রমণে যান। তার পাস থেকে মির্তো উজুনি আবার জেইডেন নেলসনকে সুযোগ করে দিলে তিনি দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়াতে ৭৩ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। মাঠে নেমেই প্রভাব রাখেন উরুগুইয়ান ফরোয়ার্ড। ৮১ মিনিটে মেসির কর্নার থেকে জার্মান বেরতেরামের হালকা ছোঁয়া পেয়ে কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে সমতা ফেরান সুয়ারেজ।

শেষদিকে নাটকীয় জয় প্রায় পেতে যাচ্ছিল মায়ামি। মেসির ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে তা থেকে গোল করেন সুয়ারেজ। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ইরানের হামলায় কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

আপিল বিভাগে স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় 

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বগুড়ার শেরপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

ময়মনসিংহে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

এবার কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন