ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ দুপুর

ট্রাম্পকে ‘অসহায় ও নির্বোধ’ আখ্যা দিয়ে আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের

ট্রাম্পকে ‘অসহায় ও নির্বোধ’ আখ্যা দিয়ে আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তি মেনে না নিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়। 

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে দেওয়া বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে ‘অসহায়, উম্মত্ত, ভারসাম্যহীন এবং একটি নির্বোধ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ইরানকে কড়া আল্টিমেটাম দেন। ট্রাম্প লেখেন, ‘মনে আছে যখন আমি ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর দোজখ নেমে আসবে। ঈশ্বর মহান।’ 

আরও পড়ুন

ট্রাম্পের এই চরম উত্তেজনাকর বার্তার জবাবে জেনারেল আলিয়াবাদি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো-তোমাদের জন্যই দোজখের দরজা খুলতে যাচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ‘অসহায় ও নির্বোধ’ আখ্যা দিয়ে আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের

নতুন স্টেডিয়ামে মেসির গোলেও জয়হীন মায়ামি

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

শিরোপা লড়াইয়ে বড় হোঁচট রিয়াল মাদ্রিদের

প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর 

দেশে র‌্যাব’র মতো একটি সংগঠন দরকার আছে : মহাপরিচালক