ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১১:০৪ রাত

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

সুজানগর (পাবনা) প্রতিনিধি: চলতি মৌসুমে পাবনার সুজানগরের বৃহত্তর গাজনার বিলসহ ২০টি ছোট বড় খাল-বিল বিল প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। এতে উপজেলার হাট-বাজারে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে।  উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উৎস। এছাড়া ছোট বড়সহ ১৯টি খাল-বিল থেকেও প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যায়।

কিন্তু চলতি মৌসুমে বৃহত্তর গাজনার বিলসহ অন্য ১৯টি খাল-বিলও প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। বৃহত্তর গাজনার বিলের ক্যানেলে সামান্য কিছু পানি থাকলেও তাতে তেমন মাছ নেই। সেকারণে উপজেলার সর্বত্র মাছ সংকট দেখা দিয়েছে।

উপজেলার খয়রান গ্রামের ভুক্তভোগী মাছ ত্রেতা ময়েন উদ্দিন বলেন, বর্তমানে হাট-বাজারে স্থানীয় পুকুরে চাষ করা পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প ও বাটা মাছ ছাড়া বিল ও নদীর কোন মাছের দেখা মিলছেনা। মাঝেমধ্যে সুজানগর পৌর বাজারসহ কোন কোন হাট-বাজারে কিছু ইলিশ মাছের দেখা মিললেও মাত্রাতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না।

আরও পড়ুন

গত বুধবার সুজানগর পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক আব্দুল লতিফ বলেন, বর্তমান বাজারে চাষ করা মাছ কেনাও কঠিন হয়ে পড়েছে। আগে প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০টাকা কেজি দরে।

কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১৮০টাকা থেকে ২০০টাকা দরে। ফলে মাছের এই চড়া বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছেনা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলার সকল খাল-বিল প্রায় পানি শূন্য। তাছাড়া চলতি মৌসুমে পদ্মা নদীতেও তেমন মাছ নেই। ফলে উপজেলায় মাছ সংকট দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

বগুড়ার শিবগঞ্জে নারী ব্যাংক কর্মকর্তা খুন