ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:৫২ রাত

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটের উপজেলায় গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, রাস্তার পাশে, আনাচে-কানাচে অযত্নে অবহেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছে থোকায় থোকায় ফুটছে ভাঁটফুল। অনেকটা নীরবেই বিলিয়ে যাচ্ছে সৌন্দর্য। স্নিগ্ধ শোভার সুরভিত ভাঁটফুলের রূপসুধায় আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি ও পতঙ্গ। ভাঁটফুলের নয়নাভিরাম শুভ্রতায় পুলকিত হয়ে উঠছে প্রকৃতিপ্রেমীদের মন।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা যায়, গ্রামের পথগুলোর দুই পাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে চমৎকারভাবে ফুটে আছে। রাতের আঁধারেও ফুলটির মধুগন্ধ ভেসে বেড়ায় চারপাশে। অঞ্চলভেদে এই গাছের ফুলকে ভাইটা ফুল, ভামট ফুল, ঘেটু ফুল, বনজুঁই ফুল, ঘণ্টাকর্ণ বলা হলেও এ এলাকায় ভাঁটফুল বা ভাঁটি ফুল নামেই বেশি পরিচিত। চৈত্র মাসে এই ফুল ফোঁটে বলে একে চৈতের ফুলও বলা হয়।

বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতিকে সাজাতে ফোঁটে এই শুভ্র সাদা ভাঁট ফুল। বিশেষ করে পরিত্যক্ত মাঠ, বন, রাস্তা কিংবা জলাশয়ের পাশে মিষ্টি ঘ্রানের অজস্র ভাঁট ফুল ফোঁটা অবস্থায় চোখে পড়ে।

এক সঙ্গে অনেক ফুল ফুটে। ফুল ফোটার পর মৌমাছিরা এর থেকে মধু সংগ্রহ করে থাকে। তবে যতদিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে এই প্রজাতির ফুল। এখন বেশ দুর্লভ। গ্রামে কমেছে, শহরে তেমন চোখে পড়ে না।

আরও পড়ুন

উপজেলার মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন জানান, ছোট বেলায় আমাদের অঞ্চলে এই মৌসুমে প্রচুর ভাঁট ফুল দেখা যেত। এখনো দেখা যায়, তবে আগের মত নয়, অনেক কম। দেখতে যেমন সুন্দর তেমন এর ঘ্রাণটাও খুবই ভালো লাগে।

কলেজ ছাত্রী মিতালি রানী বলেন, সড়কের পাশে যখন ফুলগুলো দেখি, তখন মনে হয়, কেউ যেন একটি ফুলের তোড়া তৈরি করে রেখেছে। অবাক করা বিষয় হলো, ফুলটি চাষ না করেই আমরা এর সৌন্দর্য উপভোগ করতে পারি। শুধু এ এলাকায় নয়, সারা দেশেই এই মৌসুমে ফুলটি ফোটে।

ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলায়মান হোসেন বলেন যারা নার্সারি নিয়ে কাজ করেন এবং ফুল ও উদ্ভিদ নিয়ে গবেষণা করেন, তারা আমাদের গ্রামীণ এ ফুলের সৌন্দর্য ও উপকারিতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে অনন্য ভূমিকা পালন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

বগুড়ার শিবগঞ্জে নারী ব্যাংক কর্মকর্তা খুন

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দিনব্যাপি আবিদুর রহমানের গণসংযোগ

গাইবান্ধা পলাশবাড়ীতে মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

রংপুরে রিলাই বাণিজ্য মেলা সম্পন্ন