ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:০৩ রাত

ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত বগুড়াবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিন : ভিপি সাইফুল ইসলাম

ধানের শীষে ভোট দিয়ে বঞ্চিত বগুড়াবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিন : ভিপি সাইফুল ইসলাম

বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। তাই আগামী ৯ এপ্রিল জাতীয় সংসদের উপ-নির্বাচন তারেক রহমান মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে ১৭ বছর বঞ্চিত বগুড়াবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দেয়া দরকার বলে উল্লেখ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের ১নং ওয়ার্ডের সুলতানগঞ্জ পাড়ার, সরদার পাড়া এলাকায় প্রচারণা শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ভিপি সাইফুল ইসলাম আরও বলেন বগুড়ার মানুষ ১৭ বছর থেকে কোনো উন্নয়নের সেবার মুখ দেখেননি।

তাই রেজাউল করিম বাদশাকে বিজয়ী করে আপনাদের উন্নয়নের সুযোগকে কাজে লাগাতে হবে। ইতোমধ্যে বিএনপির নির্বাচনি প্রতিশ্রতি ফ্যামিলী কার্ড বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এখন কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড সেটিও মানুষের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। বগুড়ার মানুষের জন্য বিএনপি বরাবরই পাশে থেকেছে আর এখন শুধু ৯ তারিখের ভোটে রেজাউল করিম বাদশাকে আপনারা বিপুলসংখ্যক ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখতে পাশে থাকবেন।

আরও পড়ুন

এসময় সেখানে আরও বক্তব্য রাখেন সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক সেবকদলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহ মোহাম্মাদ সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, জয়নাল আবেদীন ঠান্ডা,সোহাগ, ওহাব, রুপম, রাশেদ, আদর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ লোকের থেকেও আমি কম বুঝি : ভাইরাল তাজু

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক