ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

 আকর্ষণীয় এবং স্বাচ্ছন্দ্যময় এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। 

এই অংশীদারিত্বের আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন, যা তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করবে। এই চুক্তির ফলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস (DPS) ও এফডিআর (FDR) ছাড়াও আরও অনেক সুবিধা পাবেন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল। আইএইচজি (IHG) হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিচালিত এই হোটেলে ২০০টিরও বেশি রুম ও স্যুইট, একাধিক ডাইনিং রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে। স্বনামধন্য হোটেলটিতে অতিথিদের জন্য সেবার মান আরও উৎকর্ষময় করতে হোটেলের বৈচিত্র্যময় কর্মীবাহিনীর আর্থিক সুরক্ষা ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

এই অংশীদারিত্বের বিষয়ে মাহীয়ুল ইসলাম বলেন,“ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং কেবল সাধারণ লেনদেনে সীমাবদ্ধ নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আস্থার সাথে দৈনন্দিন ব্যাংকিং করতে পারেন ও কার্যকরভাবে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে ব্র্যাক ব্যাংকের এমন সব সুবিধা পাবেন, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সহজে ঋণ পাওয়া এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।”

বিভিন্ন খাতের পেশাদারদের জন্য পূর্ণাঙ্গ আর্থিক সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক প্রতিনিয়ত তাদের এমপ্লয়ি ব্যাংকিং পরিধি বাড়িয়ে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদ-এ নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

দিনাজপুরের বীরগঞ্জে ভুল সিজারে মায়ের মৃত্যু ও অবহেলার অভিযোগে হামলা ভাঙচুর 

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ