ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:১৫ দুপুর

সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)।

এ উপলক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গা মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, তাঁর আত্মীয় স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করবেন।

নুরুল ইসলাম ২০২১ সালের ২ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবিত অবস্থায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন। নুরুল ইসলাম অনন্য অবদান রাখেন আলোকিত সমাজ বিনির্মাণে। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে লোকাল ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত

সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা : দ্য টেলিগ্রাফ

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

৫২ বছর অপেক্ষার পর বিশ্বকাপে কঙ্গো