গাইবান্ধা রেলস্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা অভিযানের উদ্বোধন করেন।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, গাইবান্ধা মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক স্টেশন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1775306153.jpg)
_medium_1775305796.jpg)

_medium_1775304389.jpg)
_medium_1775304041.jpg)



