ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬ ০৯:৫৮ পিএম

চোট থেকে ফিরেই জোড়া গোলে দলকে জেতালেন রোনালদো

চোট থেকে ফিরেই জোড়া গোলে দলকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : চোট থেকে দারুণভাবে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাজমার বিপক্ষে জয়ে চোট থেকে ফেরা রোনালদো করেছেন জোড়া গোল। ৫-২ গোলে জয় পেয়েছে তার দল আল-নাসর।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাসখানেকেরও বেশি সময় সাইডলাইনে বসে থাকার পর অবশেষে আল-নাসরের শুরুর একাদশে ফিরেই চেনা রূপে ধরা দিলেন রোনালদো। ৪১ বছর বয়সী রোনালদো দ্রুতই ইমপ্যাক্ট রাখেন ম্যাচে। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এটি তার ক্যারিয়ারের ৯৬৭তম গোল। দ্রুতই এগিয়ে যাচ্ছেন ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোল করার পথে। অন্যদিকে জোড়া গোল সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেও। প্রথম ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি!’এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি হতে পারে রোনালদোর প্রথম বড় শিরোপা জয়ের সুযোগ। যদিও আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে এবং শনিবার আল তাওউনের বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে আনতে পারবে।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। তখন কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, চোটটি প্রত্যাশার চেয়েও গুরুতর। এই চোটের কারণে ক্লাবের হয়ে তিনটি লিগ ম্যাচ মিস করার পাশাপাশি স্পেনে চিকিৎসা নিতে যাওয়ায় বিশ্বকাপের আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত