ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:০৪ রাত

পঞ্চগড়ের আটোয়ারীতে চার মাদক কারবারি ও সেবনকারী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে চার মাদক কারবারি ও সেবনকারী আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে চৌদ্দ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি ও সেবনকারীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো: শাহিন ইসলাম(২৬) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়।

শাহিন ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন উত্তর বটিনা নামাজপাড়া এলাকার জনৈক মৃত জামাল হোসেন দুদুর ছেলে। এদিকে ওই দিন রাতে পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকায় পৃথক এক অভিযানে তিন মাদক সেবনকারী ও কারবারিকে আটক করেন। আটককৃতরা হলো- উপজেলার ছোটদাপ গ্রামের সইম উদ্দিনের ছেলে তৈয়ব আলী(৩০), একই এলাকার আজগর আলীর ছেলে হাসান আলী(২০) এবং সুখাতি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম(২৬)।

আরও পড়ুন

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত তরে বলেন, পৃথক দুই মাদক বিরোধী অভিযানে মোট ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের আটোয়ারীতে চার মাদক কারবারি ও সেবনকারী আটক

বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়বে সেই সাথে কালবৈশাখীর আশঙ্কা

নাটোরের সিংড়ায় ২৪৭ জন হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জের কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

নওগাঁর আত্রাইয়ে ১৯ হাজার হেক্টর জমিতে বারো চাষ

বগুড়ার ধুনটে ইছামতি নদীর বুকে মুগ্ধতা ছড়াচ্ছে অতিথি পাখি শামুকখোল