নওগাঁর আত্রাইয়ে ১৯ হাজার হেক্টর জমিতে বারো চাষ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এবারে বোরো ধান রোপণের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদি।
জানা যায়, চলতি রবি মৌসুমে নওগাঁ জেলার শস্যভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের চাষ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, পাঁচুপুর ও মনিয়ারী ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে এলাকার কিছু কিছু এলাকায় বোরো চাষ শুরু হয়েছিল। তবে জানুুয়ারি মাসটি ছিল বোরো ধান রোপণের ভরা মৌসুম। সেই কণকণে শীত উপেক্ষা করে কৃষকরা বোরো ধান রোপণ করেছেন।
এরপর থকে নিয়মিত পানি দেয়া, কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন পরিচর্যার মধ্যদিয়ে ধানের গাছগুলো এখন দর্শনীয় হয়ে উঠেছে। উপজেলার ৮ ইউনিয়নের মাঠগুলোতে যেদিকেই চোখ যায় সেদিকেই এখন সবুজের সমারোহ। ইতিমধ্যেই অনেক এলাকার মাঠে ধানের শীষ বের হয়েছে। এ ধানের শীষের সাথে সম্পৃক্ত রয়েছে কৃষকের অনেক স্বপ্ন।
আরও পড়ুনউপজেলার চৌথল গ্রামের কৃষক আলতাফ হোসেন, নওদুলী গ্রামের শফির উদ্দিন, বাঁকা গ্রামের মাসুম মৃধা বলেন, আমাদের এলাকার প্রধান আবাদই বোরো ধান। বোরো ধানের মধ্যে জিরাসাইল ধানের আবাদ আমাদের এ এলাকাতে সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। এছাড়াও কাটারিভোগ এবং কিছু কিছু জমিতে নতুন ব্রি-৮১ জাতের ধানের চাষ করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভাল থাকায় ধানের গাছগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদি।
উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায় তদারকি করেছি। বিশেষ করে বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান রোপণের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।
মন্তব্য করুন







