দাঁড়িপাল্লা বিজয়ী করতে দিনভর নির্বাচনী প্রচারণায় প্রার্থী সোহেল
বগুড়া শহর জামায়াতের আমিরও বগুড়া-৬ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা বিজয়ী করতে শুক্রবার সকালে বগুড়া শহরের ১২নং ওয়ার্ডের কলোনী বাজার, লতিফপুর, চক ফরিদ, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, ঠনঠনিয়া ব্যাংকপাড়া, ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর সফর সঙ্গী শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন,১২ নং ওয়ার্ড আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ, জুলফিকার আলী বাবু, জামায়াত নেতা মতিউর রহমান, আবু সুফিয়ান পলাশ প্রমুখ।
১২ নং ওয়ার্ডের কলোনীতে এক পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বগুড়া শহর গড়তে জনগণ আবারো দাঁড়িপাল্লাকে বেঁছে বেছে নিবে। তাই আবারো দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। এদিকে জুমার নামাজপর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নিজ এলাকা ৮ নং ওয়ার্ডের মালগ্রাম, সবুজবাগ, জামিলনগর এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারী এড. আল আমিন, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ৮নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান, ডা. মুনছুর রহমান, সেক্রেটারী শরিফুল ইসলাম সোহেল, জামায়াত নেতা নুর মোহাম্মাদ, গোলাম রব্বানী, আব্দুল হাকিম, মাওলানা নাছরুল্লাহ, শ্রমিক নেতা আলিফ মাহমুদ প্রমুখ। পরে সরকারি আজিজুল হক কলেজের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন।
আরও পড়ুনএ সময় তিনি বলেন, আমি এখানকার আলো বাতাসে বড় হয়েছি। এ কলেজেই লেখাপড়া করেছি। আমি আপনাদের সন্তান আমাকে আবারো দাঁড়িপাল্লায় ভোট দিবেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিবো। নির্বাচিত হলে শিক্ষার্থী ও যুবকদের হাতে মাদক নয়, কাজ তুলে দেবে। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্ব শূন্য করতে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে।
জামায়াতে ইসলামী ছাত্র-তরুণ-যুবকদের নৈতিক ও আদর্শিক শিক্ষামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। একই সাথে তিনি জুলাই সনদ নিয়ে কোন ধরনের তালবাহানা না করে দ্রুত মেনে নেয়ার আহবান জানান।
মন্তব্য করুন







