ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০২:১২ রাত

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত, যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন বলে সিএনএনের একটি সূত্র জানিয়েছে। তার স্থলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টোপ ব্লাচে দায়িত্ব নেবেন।

তবে সরাসরি অপসারণের কথা না বলে ট্রাম্প জানিয়েছেন, বন্ডি বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন কাজে যোগ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে তিনি বন্ডির কাজের প্রশংসা করেন এবং তার দায়িত্বকালীন অপরাধ দমনে সাফল্যের কথাও উল্লেখ করেন।

সূত্রগুলো জানায়, জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াসহ একাধিক বিষয়ে বন্ডির ওপর অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি তাকে সরানোর বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং ব্যক্তিগতভাবে তা জানান।

আরও পড়ুন

বন্ডিকে ভবিষ্যতে অন্য কোনো দায়িত্ব বা বিচারক হিসেবে নিয়োগের ইঙ্গিত দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি পুরোপুরি সরকার থেকে সরে যাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়