যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
গতকাল জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘আমরা এমন একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী নাটকীয় প্রভাব ফেলবে।’ তিনি বাড়তি খরচের কথা উল্লেখ করে বলেন, মানুষ ইতিমধ্যে জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের জন্য কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালি সংকুচিত হয়, তখন বিশ্বের দরিদ্র এবং সবচেয়ে দুর্বল মানুষ শ্বাস নিতে পারে না।
আরও পড়ুনজাতিসংঘের মহাসচিব ‘শান্তিপূর্ণভাবে’ বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামোর সুরক্ষিত রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা পরিষ্কার, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই যুদ্ধ ইতিমধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








