ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় গভর্নরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
 
সাক্ষাৎকালে গভর্নর দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং বৈশ্বিক বাণিজ্য বিশেষত শুল্ক-পরবর্তী চ্যালেঞ্জগুলো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ড. রুডিগার লোটজের সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 
 
এদিকে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আনয়নে আগ্রহ প্রকাশ করেন।
 
 
অন্যদিকে গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির উচ্চমানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। মো. মোস্তাকুর রহমান জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে গভর্নর রাষ্ট্রদূতকে তার সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিটিভি’র ‘গীতিবিচিত্রা’য় ‘রবি ঠাকুর’ গান নিয়ে দিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের ২০ অধ্যাদেশ বিলুপ্তির সুপারিশ

পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?—সংসদে হাসনাত

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৩

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত