ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৫৬ বিকাল

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৩

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৩

‎মাদারীপুর সদর উপজেলার থানতলী ও পাকদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি অবহিত করেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ও ৩০ মার্চ থানতলী এলাকার ফজল খা গ্রুপ এবং পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এবং নতুন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

‎পরবর্তীতে সংঘর্ষকারীরা থানতলী, পাকদী ও গোলাবাড়ী জজকোর্ট মিল সংলগ্ন এলাকায় দোকানপাট ও বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে। 

এদিকে পুলিশের গাড়ি ঘটনাস্থলে যেতে বাধা দিতে সড়কের বিভিন্ন স্থানে কাঠ জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। 

‎সংবাদ পেয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকার সামছু খলিফার ছেলে মুন্না (২৫), তাতিবাড়ি এলাকার সাহাদতের ছেলে সজল (২২), পাকদী এলাকার জালালের ছেলে হাসান (২৫), পাকদী এলাকার নির্মল মণ্ডলের ছেলে মৃত্তুনজয় (২১), পাকদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহাদৎ (৩৫), পাকদী এলাকার লুৎফর রহমান বেপারীর ছেলে ফেরদৌস বেপারী (৩৬), পাকদী এলাকার শামসুল হকের ছেলে শাকিল বেপারী (২২), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার এনায়েত শেখের ছেলে মাসুদ শেখ (৩৫), ডাসার উপজেলার মধ্য ধুলগ্রাম এলাকার রিপন শেখের ছেলে জিহাদ (১৬), সনমন্দি এলাকার মোক্তারের ছেলে বেল্লাল (১৫), কুন্তিপাড়া এলাকার আজমল মোল্লার ছেলে ইমন মোল্লা (১৫), থানতলী এলাকার আব্দুর রহমানের ছেলে থানভীর খান (১৫) এবং ডাসার উপজেলার মধ্যধলুগ্রাম এলাকার বাবুল খানের ছেলে সাকিল (১৫)। 

আরও পড়ুন

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

‎তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা সংযুক্ত করে দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৩

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

রায়পুরে স্কুলে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ধসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

এমপি হানজালাকে সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি করলেন