কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও পুন:নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের এক বছরের মধ্যে ব্রহ্মপুত্র নদের বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজের নিচের অংশের মাটি সরে গিয়ে ব্রিজটি দেবে যায়। ফলে তারপর থেকে প্রতিনিয়ত ওই সড়কে দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ব্রিজের এমন বেহাল দশায় জনতার হাট, বুড়াবুড়ী বাজার, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ, বুড়াবুড়ি কমিউনিটি ক্লিনিক, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়, জোবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ক্লিনিকে সেবা নিতে আসা রোগীসহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনসহ নানা প্রয়োজনীয় কাজে উলিপুর শহরে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম সরকার বলেন, ভাঙা রাস্তার কারণে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে হয়। জনতার হাট উচ্চ বিদ্যালয় ও বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ ও আইয়ুব আলী বলেন, শুকনো মৌসুমে ব্রিজের পাশের ফসলি জমির আইল দিয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকলে চলাফেরা করলেও বর্ষা মৌসুমে যাতায়াতের কোন উপায় থাকে না।
আরও পড়ুনবুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ বলেন, ব্রিজটি মূল সড়ক থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসারসহ সকলকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু আশানুরুপ কাজ হয়নি।
মন্তব্য করুন








