ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৩৪ রাত

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের দা'র কোপে আহত জেলা মৎস্যজীবিলীগ নেতা ইলিয়াস শাহ

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের দা'র কোপে আহত জেলা মৎস্যজীবিলীগ নেতা ইলিয়াস শাহ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে একদল দুর্বৃত্তের দা'র কোপে গুরুতর আহত হয়েছে বগুড়া জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াছ শাহ (৩৬)। সে বগুড়া শহরের চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহ'র ছেলে। আজ বুধবার (১ এপ্রিল) (০১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চকলোকমান মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ির নিকটে চকলোকমান মহিলা মাদ্রাসার পাশে একটি চা'র দোকানে বসেছিলেন মৎস্যজীবি লীগ নেতা ইলিয়াস শাহ। সন্ধ্যা ৭টার দিকে ২টি মোটর সাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে ইলিয়াসের উপর হামলা করে। জীবন বাঁচাতে সে পুকুরের পানিতে ঝাপ দেয়। পানিতে নেমেই দুর্বৃত্তরা ইলিয়াসকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন

ইলিয়াসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ইলিয়াস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উল্লখ করে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের পরিচয় জানা গেছে। তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিতে পুলিশী কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের দা'র কোপে আহত জেলা মৎস্যজীবিলীগ নেতা ইলিয়াস শাহ

বগুড়ার মোকামতলায় ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আপনারা চিপায় চুপায় যাবেন না : বগুড়ায় কিশোরদের সতর্ক করলো পুলিশ

বগুড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে একলাখ ৯২ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা