প্রেমিকার শ্লীলতাহানির মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে
ইডেন কলেজ ছাত্রী সাবেক প্রেমিকার শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এতথ্য নিশ্চিত করেন।
আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কেএম রাশিদুর রহমান।
জাহিদ অন্তুর জামিনের আবেদন করলেও তার আইনজীবী জামিন বিষয়ে বৃহস্পতিবার শুনানি করবেন মর্মে আদালতকে জানান। আদালত জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুনবুধবার গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়, যোগাযোগ বন্ধ হয়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা ছিল। ২৭ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে জাহিদ তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কথা হয় এবং বাসায় যেতে বলে। সন্ধ্যায় গুলশানের জাহিদের বাসায় যান ওই ছাত্রী। বাসায় যাওয়ার পর জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি ঘটান।
এতে বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন, যার ফলে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ওই ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775042849.jpg)





