বিয়ে করেছেন সিমরিন লুবাবা
বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানানোর পর এবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টের মাধ্যমে লুবাবা বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।' পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।
পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ দেখাননি। এছাড়া পাত্রের পরিচয়ও স্পষ্টভাবে জানানো হয়নি। তাই তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে এবং ভক্তরা পাত্রের পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুনদীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে আলাদা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেছেন।
মন্তব্য করুন


_medium_1774966125.jpg)
_medium_1774963033.jpg)

_medium_1774958995.jpg)



